ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

ছবি ফেইসবুক আইডি থেকে সংরক্ষিত   স্টাফ করেসপন্ডেন্ট | ঢাকা   সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুনিরুজ্জামান ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন দাখিল করেন। এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুলিশ সূত্র জানায়, রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং পরবর্তী প্রেক্ষাপটে আসামিরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠন পুনরুজ্জীবনের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছেন। এর মাধ্যমে একটি রাজনৈতিক দলের পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। মামলার অভিযোগে বলা হয়, এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের প্রভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী উসকানি পেয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একই সঙ্গে অবকাঠামো ধ্বংসসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫