ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু জেটিভি নিউজ বাংলা  স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে। নিহতরা হলেন—কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। স্থানীয়রা জানান, সকালবেলা বাড়ির সামনে খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত রৌমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো বাড়িঘর। যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জানান, “দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে। বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।” রৌমারী থানার উপ-পরিদর্শক শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।”
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫