দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
জেটিভি নিউজ ডেস্ক
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। সোমবার (১ ডিসেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে নতুন দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে। অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন রূপা ২ হাজার ৬০১ টাকা।

Reporter Name 






















