ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

হাতিরঝিলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

হাতিরঝিলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার   রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন— মুক্তা আক্তার (২৭) এবং মো. সুলতান (২২)। মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামপুরা, হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তদন্তে উঠে এসেছে, মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় দুইটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল বলে ধারণা করছে সিটিটিসি। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

হাতিরঝিলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫