ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

গণভোটের আইন হলে পদক্ষেপ: সিইসি নাসির উদ্দিন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা | ডেস্ক 

গণভোটের আইন হলে পদক্ষেপ: সিইসি নাসির উদ্দিন

নির্বাচনের দিন গণভোট ঘোষণার পরও এখনই মন্তব্যে অনীহা ইসির; চার দিনে ৪৮ দলের সঙ্গে সংলাপ

বুধবার (১৯ নভেম্বর) ধারাবাহিক নির্বাচনি সংলাপের চতুর্থ দিনের দ্বিতীয় পর্বের সমাপনীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের ঘোষণা সরকার থেকে এলেও সংশ্লিষ্ট অধ্যাদেশ (আইন) জারি হওয়ার আগে এ বিষয়ে ইসি কোনো কার্যক্রম শুরু করতে পারবে না। তিনি জানান, রাজনৈতিক দলগুলো সংলাপে বারবার গণভোটের প্রস্তুতি, ব্যালট বাক্স সংখ্যা, পরিচালন পদ্ধতি নিয়ে জানতে চাইছেন। কিন্তু আইন প্রণয়ন ছাড়া এ বিষয়ে ইসি কোনো সিদ্ধান্ত বা দিকনির্দেশনা দিতে পারবে না।

গণভোট আইন না হওয়া পর্যন্ত অপেক্ষার কথা সিইসির

সমাপনী বক্তব্যে সিইসি বলেন, “ওই (গণভোট অধ্যাদেশ) আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এ ব্যাপারে বক্তব্য দেওয়ার। এখনো আমি এ বিষয়ে কিছু বলতে পারি না। আইন হওয়ার পর চিন্তা–ভাবনা ও এক্সারসাইজ শুরু করব।” রাজনীতিবিদদের প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি হাস্যরস করে বলেন, “রাজনীতিবিদদের টাইম মেনটেইন করানো মুশকিল। আপনাদের কাজই তো বক্তব্য দেওয়া।”

রাজনৈতিক বাস্তবতা মেনে চলার ওপর জোর

৭৩ বছর বয়সী সিইসি জানান, পাকিস্তান আমল থেকে দেশের নির্বাচনী প্রক্রিয়া দেখে আসায় তার অভিজ্ঞতা দীর্ঘ। তিনি বলেন, “ইলেকশন নিয়ে আমাদের কম অভিজ্ঞতা হয়নি। দেশের আর্থ–সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা মেনেই এগোতে হবে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভ আমি ফিল করি। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। স্মার্টলি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগোতে হবে।”

সিইসি নাসির উদ্দিন বলেন, “রেফারেন্ডামটা কীভাবে ভোট করব—তা আগে আইনেই নির্ধারিত হবে। ঘোষণার মধ্যে বলা আছে, অর্ডারের সঙ্গে একটি আইন হবে যা ইলেকশন কমিশনকে রেফারেন্ডাম পরিচালনার ক্ষমতা দেবে ও পদ্ধতি ঠিক করবে।”

বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাসদ মার্কসবাদীর সঙ্গে সংলাপ করে ইসি। এ নিয়ে চার দিনে কমিশন ৪৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

গণভোটের আইন হলে পদক্ষেপ: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫