ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: নতুন মেরুকরণে উত্তাল বাংলাদেশের রাজনীতি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা

ডেস্ক— 

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: নতুন মেরুকরণে উত্তাল বাংলাদেশের রাজনীতি

রায়কে কেন্দ্র করে দেশ-বিদেশে উদ্বেগ; আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়েছিল কি না—তর্কের মুখে বিচার প্রক্রিয়া; আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। রায়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।

গত বছরের জুলাই–আগস্টের ঘটনাবলীর ভিত্তিতে গঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় গত সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় তার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগ গঠনের চার মাস সাত দিনের মাথায় এই রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজেও রায়কে “পক্ষপাতদুষ্ট” ও “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন।

আন্তর্জাতিক উদ্বেগ

রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, মাত্র কয়েক মাসে একটি মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—এ বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, রায় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে। তার ভাষায়, “বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসৃত না হলে এ বিভাজন আরও গভীর হবে। আওয়ামী লীগ ও অ্যান্টি–আওয়ামী লীগ রাজনীতি আরও নিষ্ঠুর রূপ নেবে।” তিনি আরও বলেন, দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের অবস্থান রায়ের ফলে আরও দুর্বল হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম মনে করেন, এ রায় শেখ হাসিনার বিদেশে রাজনীতি পরিচালনাকে সীমিত করবে এবং ভারতের অবস্থান আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার মতে, “রায়ের ফলে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের অবসান ঘটেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণও আরও জটিল হবে।”

আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রভাব

রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরীন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব সবসময় গভীর। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ভূমিকাই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ পথচলা। “শেখ হাসিনার রায়কে ঘিরে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতা বাড়বে,” মন্তব্য তার।

গত বছর আইনে আনা সংশোধনী অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ মামলায় যার বিরুদ্ধে অভিযোগ গঠিত হবে, তিনি কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে শুধু শেখ হাসিনা নন, বরং অভিযোগ গঠিত আওয়ামী লীগ নেতারাও নির্বাচনের বাইরে থাকবেন।

রায়ের ফলে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একদিকে আওয়ামী লীগের সাংগঠনিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা; অন্যদিকে বিরোধী রাজনীতি নৈতিকভাবে শক্তিশালী অবস্থান পেয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতি এখন নতুন মেরুকরণ, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ পুনর্গঠনের মোড়ের মুখে দাঁড়িয়ে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: নতুন মেরুকরণে উত্তাল বাংলাদেশের রাজনীতি

আপডেট সময় ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫