ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাত দলের নিবন্ধন পুনর্বিবেচনায় ইসি: এনসিপি ও সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীকে নিবন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা | ছবি, সংগৃহীত 

সাত দলের নিবন্ধন পুনর্বিবেচনায় ইসি: এনসিপি ও সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীকে নিবন্ধন

দল নিবন্ধন নিয়ে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাতটি দলের আবেদন পুনরায় যাচাই করছে সংস্থাটি। ইতোমধ্যে দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দল নিবন্ধনে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সাতটি দলের আবেদন নতুন করে যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দল এ বছর নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১২১টি আবেদন নামঞ্জুর করা হয়। পরে দাবি-আপত্তির ভিত্তিতে তিনটি দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি—সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। সচিব জানান, আম জনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি পাওয়ায় সেটি এখনো পর্যালোচনায় রয়েছে। তবে এনসিপি এবং সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর বিরুদ্ধে কোনো মতামত বা আপত্তি না পাওয়ায় এ দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি আরও বলেন, সাতটি দলের আপিল আবেদন পুনর্বিবেচনা করা হবে। দলগুলো হলো—
  • বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
  • গণতান্ত্রিক পার্টি
  • জাসদ-শাহজাহান সিরাজ
  • জাতীয় জনতা পার্টি
  • জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
  • আমজনতার দল
  • জনতার দল
এই দলগুলোর বিষয়ে প্রয়োজনীয় তদন্তও করা হবে বলে জানান তিনি। দল নিবন্ধনের পুনর্বিবেচনা প্রক্রিয়া কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “যতদিন কমিশন মনে করবে যে এখন বন্ধ করা দরকার, ততদিনই চলবে। কাটঅফ টাইম এখনই বলা যাচ্ছে না।” পুনর্বিবেচনায় থাকা দলগুলো শেষ দিকে নিবন্ধন পেলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে কিনা—জানতে চাইলে তিনি বলেন, “সেজন্য আমরা একটি কাটঅফ টাইম নির্ধারণের চেষ্টা করছি।” গণভোটের বিষয়ে কোনো নির্দেশনা ইসির কাছে এখনো আসেনি বলেও জানান সচিব। নির্দেশনা পেলেই গণমাধ্যমকে জানানো হবে। সংলাপ প্রক্রিয়া চলমান থাকায় জাতীয় পার্টি কিংবা ১৪ দলকে আমন্ত্রণ জানানো হবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আগামীকালই তা বুঝতে পারবেন। সংলাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাত দলের নিবন্ধন পুনর্বিবেচনায় ইসি: এনসিপি ও সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীকে নিবন্ধন

আপডেট সময় ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫