ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
বিপুল অর্থ আত্মসাত–হুমকির অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
-
Reporter Name - আপডেট সময় ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- ১৮৪ বার পড়া হয়েছে
বিপুল অর্থ আত্মসাত–হুমকির অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রিন্ট ভার্সন | জেটিভি নিউজ বাংলা
ছোটপর্দার জনপ্রিয় তারকা থেকে বড়পর্দায় নিয়মিতভাবে কাজ করা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, অর্থ আত্মসাত ও হুমকি-ধামকির মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল আজ। তবে তারা আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীনসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ১৮ ডিসেম্বর আসামিদের গ্রেফতারের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে মেহজাবীন বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘসময়েও ব্যবসা শুরু না করায় বাদী পাওনা টাকা চাইলে ‘আজ-কাল’ বলে ঘুরিয়ে দিতে থাকেন অভিনেত্রী ও তার ভাই।
ঘটনার আরও বর্ণনায় উল্লেখ করা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে আসামিরা বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে যেতে বলেন। নির্ধারিত দিনে সেখানে পৌঁছালে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত ৪-৫ জন বাদীর সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বাদীকে হুমকি দিয়ে বলেন—
“এরপর বাসায় টাকা চাইতে আসবি না। বাসার সামনে দেখলে মেরে ফেলব।”
জীবননাশের আশঙ্কায় বাদী ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরবর্তীতে বাদী আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, যা থেকে আজ এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
— জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























