ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়—সরকারকে প্রশ্ন রিজভীর
-
Reporter Name - আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- ১৩৯ বার পড়া হয়েছে
গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়—সরকারকে প্রশ্ন রিজভীর
জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট সংস্করণ
গণভোটের চারটি প্রশ্নে ‘না’ বলার কোনো সুযোগ রাখা হয়নি—এ মন্তব্য করে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, “গোঁজামিল দিয়ে কিছু করলে তা টেকসই হয় না। গণভোটের উদ্দেশ্য ৯০ ভাগ মানুষ না বুঝলে তারা বিভ্রান্ত থাকবে। জনগণের বোঝার মতো প্রশ্ন তৈরি করতে হবে।”
তিনি অভিযোগ করেন, গণভোটের চারটি প্রশ্নেই মতানৈক্যের জায়গা নেই। “‘না’ বলার অপশন নেই—তাহলে জনগণ দ্বিমত প্রকাশ করবে কীভাবে?” প্রশ্ন তোলেন তিনি।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “সারাদেশে মানুষের দুর্ভোগ বাড়ছে, কিন্তু রাষ্ট্রের কোনো তৎপরতা নেই। স্বাধীনতার পর থেকে সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্বশীলতা আমরা খুব একটা দেখিনি।” রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান—গণভোট বা পিআর ব্যবস্থার দাবির আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন হয়নি। আরও স্পষ্ট করে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল।”
ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতার পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করে রিজভী আরও বলেন, “আওয়ামী লীগ ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের; মানুষ হত্যার বিচার জনগণ দেখতে চায়।”
দেশের পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, “পতিত স্বৈরাচার পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। গাড়ি পোড়ানোসহ বিভিন্ন সহিংসতা তাদেরই সংস্কৃতি। সরকার শুরুতেই ফ্যাসিবাদের বিষদাঁত তুলতে পারলে পরিস্থিতি আজ এমন হতো না।”
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























