জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
ছবি, সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্টে নেপালের প্রধান বিচারপতি — ঐতিহাসিক আপিল শুনানি প্রত্যক্ষ
বাংলাদেশে সফররত নেপালের প্রধান বিচারপতি
প্রকাশ মান সিং রাউত রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এসময় বাংলাদেশের প্রধান বিচারপতি
সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বে সাতজন বিচারপতি এজলাসে উপস্থিত ছিলেন। সেশনের শুরুতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেপালের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আগত ডেলিগেশন সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
পরে নেপালের প্রধান বিচারপতিকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন—
- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান,
- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
দুপুর
১২টা ২০ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার
আপিল শুনানি শুরু হয়।
এসময় বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আর ইন্টারভেনর হিসেবে অংশ নেন
ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
নেপালের প্রধান বিচারপতি ঐতিহাসিক এ মামলার শুনানি গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন। এ ঘটনাকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা ও কূটনৈতিক বন্ধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হবে।