ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জুলাই সনদে এখনই সই নয়, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে এনসিপি: নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

জেটিভি ডেস্ক নিউজ বাংলা জুলাই সনদে এখনই সই নয়, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে এনসিপি: নাহিদ ইসলাম   জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনই তাতে সই করছে না। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে—তা নিশ্চিত হওয়ার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহ। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানান, “আমরা প্রধান উপদেষ্টার কাছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি। মামলাগুলোর বর্তমান অবস্থা ও বিচার প্রক্রিয়া কত দিনে সম্পন্ন হবে তা জানতে চেয়েছি।” জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সরকারের কাছে স্পষ্ট করে জানিয়েছি—জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, সেই নিশ্চয়তা পাওয়ার পরই এনসিপি এতে স্বাক্ষর করবে।” নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাংবিধানিক আদেশ জারি করতে হবে। এটি কোনোভাবেই প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে করা যাবে না।” নির্বাচন কমিশন (ইসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, “বর্তমান ইসি নিরপেক্ষভাবে আচরণ করছে না। গঠন প্রক্রিয়া থেকে শুরু করে তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতার ঘাটতি দেখা যাচ্ছে। কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ এবং কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। তাই ইসি পুনর্গঠন প্রয়োজন।” এছাড়া জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ বিষয়ে মত দিয়ে তিনি বলেন, “প্রশাসনে যে বদলিগুলো হচ্ছে, সেগুলো কোন নীতির ভিত্তিতে হচ্ছে, তা আমরা জানতে চেয়েছি।” শেষে নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকারের সঙ্গে ইতিবাচক সংলাপ চালিয়ে যেতে চাই, তবে সবকিছুর আগে প্রয়োজন স্বচ্ছতা ও সুনির্দিষ্ট বাস্তবায়ন কাঠামো।” 📺 চোখ রাখুন জেটিভি নিউজ বাংলায় —  সত্য প্রকাশে অঙ্গিরবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জুলাই সনদে এখনই সই নয়, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫