ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিলে প্রায় ২৩.৩১ একর জমি দখলের অভিযোগ
-
Reporter Name - আপডেট সময় ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ২৪৩ বার পড়া হয়েছে
জেটিভি ডেস্ক নিউজ বাংলা
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিলে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২৩.৩১ একর জমি দখল করার অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জের চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১ অক্টোবর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ থানার বাসিন্দা আব্দুল খালেক, মো. আব্দুল লতিফ মোল্লা, মো. আব্দুস সালাম (মিন্টু) ও মো. আবুল কালাম আজাদ (রিপন)।
দুদক সূত্রে জানা যায়, দিনাজপুরের বোচাগঞ্জ থানার রনগাঁও ইউনিয়নের সাদামহল মৌজায় দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহালী ও সাঁওতাল সম্প্রদায়ের পরিবারগুলো বসবাস করছে। তারা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলেও আর্থিক সংকটে পড়ে বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাছে মৌখিকভাবে জমি লিজ দেন। পরে আসামিরা তাদের অজ্ঞতা ও অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জমির টাইটেল পরিবর্তন করে ২২টি জাল দলিলের মাধ্যমে ২৩.৩১ একর জমি নিজেদের নামে নিবন্ধন করে নেন। ফলে আদিবাসী মালিকানাধীন জমি অবৈধভাবে হস্তান্তরিত হয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























