ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

‎জেটিভি আন্তর্জাতিক নিউজ বাংলা

ছবি, সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। রোববার স্থানীয় সময় ভোর ৬ টা ৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিএত একযোগে পাঠানো মেইলবার্তায় দেওয়া হয়েছে এ হুমকি।

দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ৩ শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

‎বোমার হুমকি দেওয়া মেইলবার্তায় বলা হয়েছে, “স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।”

‎নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন, “আমাকের কারোর স্পর্শ করার ক্ষমতা নেই, আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।”

দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, “মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইলবার্তা আসছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলে এমন মেইল এসেছিল। তবে সে সময়ও সন্দেহজনক কিছু মেলেনি।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী

আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫