ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

কক্সবাজারে মিয়ানমারের নাগরিক আটক ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কক্সবাজা প্রতিনিধি ঃ আমিনুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎র‍্যাব ও বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় সীমান্ত দিয়ে প্রবেশ করা মাদকের বড় একটি চালান গ্রহণের অপেক্ষায় থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে বাহিনীর সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. ওমর সিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের মংডুর খারাংখালী গ্রামের বাসিন্দা। টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে র‍্যাব ও বিজিবি যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা আমাদের অঙ্গীকারের প্রমাণ। মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

কক্সবাজারে মিয়ানমারের নাগরিক আটক ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ

আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫