ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ঈদুল আজহার মূল শিক্ষা তাওহীদ, কোরবানির মাধ্যমে জাগ্রত হয় তাকওয়া: বায়তুল মোকাররমের খতিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঈদুল আজহার মূল শিক্ষা তাওহীদ, কোরবানির মাধ্যমে জাগ্রত হয় তাকওয়া: বায়তুল মোকাররমের খতিব

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৮ মে ২০২৬ ইং, বৃহস্পতিবার,সময় : ০৯:৫৬ মিনিট।   তীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক বলেছেন, দুই ঈদের সবচেয়ে বড় শিক্ষা হলো— মহান আল্লাহ মহানবী (সা.)-এর উম্মতকে স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতা দান করেছেন। তিনি বলেন, এই দুই ঈদ জাহেলিয়াতের সব উৎসবের চেয়ে উত্তম এবং পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। কোরবানির মাধ্যমে মানুষের মাঝে তাকওয়া জাগ্রত হয়। বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের আগে কোরবানি ও ঈদের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। নামাজে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা সেখানে নামাজ আদায় করেন। মাওলানা আব্দুল মালেক বলেন, কোরবানি মানে ত্যাগ এবং মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটি বিনয়ীদের জন্য সুসংবাদ। যারা বিনয়ী, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর প্রকম্পিত হয়। তিনি আরও বলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে মানুষের কোনও কিছু থাকতে পারে না। প্রকৃত বিনয়ী তারাই, যারা নিয়মিত নামাজ আদায় করেন এবং হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কোরবানিও হতে হবে একমাত্র আল্লাহর নামে। পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বায়তুল মোকাররমের খতিব বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না; নির্ধারিত স্থানে ফেলতে হবে। তিনি সবাইকে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

ঈদুল আজহার মূল শিক্ষা তাওহীদ, কোরবানির মাধ্যমে জাগ্রত হয় তাকওয়া: বায়তুল মোকাররমের খতিব

আপডেট সময় ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬