ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ঈদযাত্রায় ছিল উত্তরবঙ্গগামী যাত্রীরা
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৫ মে ২০২৬ | সময়: সকাল ১০:২১ মিনিট। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে করে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হন এবং ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার ও পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

টাংগাইল প্রতিনিধি 




















