ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে এনসিপির ছাত্রশক্তি নেতার মৃত্যু

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৫ মে ২০২৬ ইং,সময়:০৭:৩৬ মিনিট।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মজনু মিয়া (২২) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে যান মজনু মিয়া। দুপুর ১টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, “সকালে আমার ছেলে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। ঝড়-বৃষ্টি শুরু হলে আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ শেষে এসে শুনি আমার ছেলে মারা গেছে।” এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। তিনি বলেন, “মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। তিনি খুবই বিনয়ী, ভদ্র ও অমায়িক একজন ছেলে ছিলেন। মাদারগঞ্জে যতবার গিয়েছি, প্রায় প্রতিবারই তার সঙ্গে দেখা হয়েছে। এমন সম্ভাবনাময় এক তরুণের মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।” এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা-এর ওসি স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও থানায় আনা হয়নি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

মাঠে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে এনসিপির ছাত্রশক্তি নেতার মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬