ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান জোরদার, চোরাচালান দমনে কড়া নজরদারি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান জোরদার, চোরাচালান দমনে কড়া নজরদারি

জেটিভি নিউজ বাংলা

তারিখ | ১১ এপ্রিল ২০২৬ ইং | সময়: ০৮:০৯ মিনিট।  দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের আওতায় কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত সাতটি জেলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে বিজিবি। বিজিবি যশোর রিজিয়ন সূত্র জানায়, বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য পাচার রুটগুলোতে এখন পর্যন্ত ২,৩২৫টি বিশেষ টহল পরিচালনা করা হয়েছে এবং ৮৯৯টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ তেল জব্দ এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈদুল আযহা সামনে রেখে সীমান্ত দিয়ে গবাদিপশুর অনুপ্রবেশ ও চামড়া পাচার রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে যশোর রিজিয়ন চোরাচালানবিরোধী অভিযানে ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১.২৮৯ কেজি স্বর্ণ, ১৫৫.৭৬ গ্রাম ডায়মন্ড, ১০.৫ কেজি রৌপ্য, ৪২টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি। এছাড়া ২,৩২০ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ২৬,২৭১ পিস ইয়াবা এবং ৪,১০০ বোতলের বেশি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালে এই রিজিয়নে ৪২০ জন আসামিসহ প্রায় ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। যার মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ৫৩ কেজি রৌপ্য এবং ২৭টি অস্ত্র উল্লেখযোগ্য। বিজিবি জানায়, সীমান্তে অপরাধ দমনে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে ইতোমধ্যে ৮৬৮টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি অব্যাহত রয়েছে। বাহিনীটি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছে তারা।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান জোরদার, চোরাচালান দমনে কড়া নজরদারি

আপডেট সময় ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬