ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে পরিবর্তনের গুঞ্জন
-
Reporter Name - আপডেট সময় ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১৫০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের ইঙ্গিত
স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে পরিবর্তনের গুঞ্জন
স্টাফ রিপোর্টার | ঢাকা,জেটিভি নিউজ বাংলা
২৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৪:৫৬ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সম্ভাব্য এই রদবদলে একজন উপদেষ্টার দায়িত্ব কমানো হতে পারে এবং একই সঙ্গে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে বহাল থাকবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হাদির মৃত্যুর পর থেকেই বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি জোরালো হয়। গত দুদিন ধরে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া
তবে এসব গুঞ্জন নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই।
গত রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি অংশ নেন। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“পদত্যাগ করলে এখানে বসতাম না।”
শরিফ ওসমান হাদির মৃত্যু
উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। গতকাল রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আগের পরিবর্তন
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে সরিয়ে একই বছরের ১৭ আগস্ট লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ওই দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা।
সূত্র : মানবজমিন
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















