ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
-
Reporter Name - আপডেট সময় ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ১৫০ বার পড়া হয়েছে
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক, ২২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১২:০২ পিএম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাঁর সঙ্গে ছিলেন সমর্থক ও শুভানুধ্যায়ীরা। ফরম সংগ্রহের মাধ্যমে ঢাকা-১০ আসনে তাঁর নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। এরপর থেকেই তাঁদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া, অথবা গণঅধিকার পরিষদের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল। তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর তিনি জানান, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নয়—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন।
এদিকে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















