ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর সম্ভাব্য আলোচনার নতুন আভাস পাওয়া যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে টানা পতনে পোশাক রপ্তানি, কর্মসংস্থানে শঙ্কার মেঘ কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে! ঈদের খুনসুটি নাকি ‘অতিরিক্ত আবেগ’—ট্রলে সরব নেটদুনিয়া পরিবারের বাইরে, দায়িত্বেই ঈদ—রাজধানীর সড়কে ব্যস্ত ট্রাফিক পুলিশ ঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি ইসরায়েলে ড্রোন হামলা, নেতানিয়াহু টার্গেট ভিআইপি  বন্দিদের বিষাদময় ঈদ ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

সংকটের সমাধান সরকারের হাতেই,মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সংকটের সমাধান সরকারের হাতেই,মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জেটিভি নিউজ বাংলা

‎নিজস্ব প্রতিবেদকঃ

দেশের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‎মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে, আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এ দেশের মানুষ কখনও পরাজয় স্বীকার করেনি এবং করবেও না।” তিনি আরও বলেন, “আমাদের সবসময় মনে রাখতে হবে—এই দেশ আমাদের, এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করেই সকল চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমরা রাজনৈতিকভাবে ভিন্ন মতের হতে পারি, বিভিন্ন দলের হতে পারি। কিন্তু বাংলাদেশের প্রশ্নে—সবার আগে বাংলাদেশ।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “যা হওয়ার হয়ে গেছে। এখন সমস্যাগুলো সমাধান করতে হবে। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের পথে এগোতে পারি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু সরকারের নিজের তৈরি সংকট থেকে বেরিয়ে আসতে হবে।” ‎ফখরুল বিশ্বাস ব্যক্ত করে বলেন, “সংকট সাময়িক। জনগণের ঐক্যবদ্ধ শক্তিই এই দেশকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনবে।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি।

সংকটের সমাধান সরকারের হাতেই,মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫