ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামায়াতসহ সাত দলের স্মারকলিপি আজ—নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

  নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৭:৪৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেবে। সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হবে। দলগুলো জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই স্মারকলিপি দেওয়া হবে। জানানো হয়েছে, স্মারকলিপি জমা দেবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি। এর আগে গতকাল (বুধবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে পাঁচ দফা দাবি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জামায়াতসহ সাত দলের স্মারকলিপি আজ—নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি

আপডেট সময় ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫