ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আমি জানি বিশাল দল আমাদের।

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জেটিভি ডেস্ক নিউজ বাংলা

‎স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন

জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই জেলা থানাসহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম। সেই মিটিংয়ে আমি একটা কথা বলেছিলাম, স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। প্রায় ১ বছর আগে বলা কথা আজ ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে।’

নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমি জানি বিশাল দল আমাদের। স্বৈরাচারের আমলে প্রায় ৫০ লাখেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যা মামলাই ছিল। পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের মোট জনসংখ্যাও এর চেয়ে কম। এত সংখ্যক নেতাকর্মী আমাদের। থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত। কিন্তু দলে যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পেছনে দাঁড়ানো। আপনারা কি কারও ব্যক্তিকর্মী নাকি ধানের শীষের কর্মী। আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী।’

কিশোরগঞ্জে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া।

‎জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সম্মেলন। পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

‎অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সদস্য লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আমি জানি বিশাল দল আমাদের।

আপডেট সময় ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫