ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ ঃ  ০৩ সেপ্টেম্বার ২০২৬ ইং,সময় ঃ রাত : ০৯:৩০ মিনিট।

আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

রাজধানীর ডেমরা রাজস্ব সার্কেলের আওতাধীন ঢাকা মহানগরের উত্তর নন্দীপাড়া মৌজায় ২১ কোটি টাকা মূল্যের ০.১৪৫৯ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন, ঢাকা। বাড্ডা থানাধীন উত্তর নন্দীপাড়া মৌজায় ইস্টার্ণ হাউজিং লিমিটেডের প্রকল্পের ভেতরে থাকা সরকারি খাস জমিটি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিটি উত্তর নন্দীপাড়া মৌজাস্থিত সিটি ০১ নম্বর খতিয়ানভুক্ত এবং সিটি ১৭১৮ নম্বর দাগের অন্তর্ভুক্ত। জমিটির পরিমাণ ০.১৪৫৯ একর, যা প্রায় ১৪.৬ শতাংশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাবে, উদ্ধারকৃত জমির বর্তমান আনুমানিক বাজারমূল্য ২১,০০,০০,০০০ টাকা বা ২১ কোটি টাকা।

আফতাবনগরের যে এলাকায় জমিটি

উদ্ধারকৃত সম্পত্তিটি ইস্টার্ণ হাউজিং লিমিটেডের মালিকানাধীন প্রকল্পের আফতাবনগর এলাকায় অবস্থিত। কোম্পানিটির সৃজিত লে-আউট প্ল্যান অনুযায়ী, জমিটি ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ০১ নম্বর রোডে অবস্থিত। সরকারি স্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত হয়ে জমিটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত খাস জমিতে সরকারি মালিকানা সংক্রান্ত অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয়। একই সঙ্গে জমিটি অবৈধ দখল থেকে সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান

উক্ত অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম দিকনির্দেশনা দেন। তাঁর দিকনির্দেশনায় ডেমরা রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন। সরকারি খাস জমি চিহ্নিত করে তা উদ্ধার এবং সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমিতে সরকারি মালিকানা সংক্রান্ত সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে সরকারি সম্পত্তির মালিকানা দৃশ্যমান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি স্বার্থ সংরক্ষণের নিমিত্তে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখলমুক্ত করার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আপডেট সময় ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬