ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, হইচইয়ে তোপের মুখে সালাহউদ্দিন আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, প্রতি ইউনিট ২৫ টাকায় কিনবে সরকার সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছাল, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর বিশ্ব পোশাকবাজারে তন্তুর পরিবর্তন, তুলানির্ভরতায় পিছিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর ৫৪০ কোটি টাকার চার ফ্লাইওভার প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ রংপুরে চার খুনের পর মহানগর পুলিশ কমিশনার বদলি রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসনের অপেক্ষায় লাখো মানুষ, বাড়ছে অনিশ্চয়তা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর সরকার, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছাল, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর

জেটিভি নিউজ বাংলা

ছবি সংগৃহীত তারিখ: ২৭ আগস্ট ২০২৬ ইং,সময় ঃ দুপুর ০১:২৬ মিনিট। ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পিছিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে বর্তমানে পলাতক। অপর আসামিরা কারাগারে রয়েছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার একজন উপপরিদর্শক (এসআই)। হত্যাকাণ্ডের চার দিন পর চাঞ্চল্যকর এ মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করেও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেন আদালত। এরপর গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছাল, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর

আপডেট সময় ১৯ ঘন্টা আগে