ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ :২০ জুলাই ২০২৬ ইং,সময়, সকাল ০৯:৪০ মিনিট।

ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতি এবার বাংলাদেশের ই-পাসপোর্টে স্থান পাচ্ছে। আন্দোলন, আত্মত্যাগ ও রাজনৈতিক পরিবর্তনের এ ঐতিহাসিক ঘটনাকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের অংশ হিসেবে নতুন নকশার ই-পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পৃষ্ঠায় ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর চিত্র সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবিগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে। নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার উভয় ধরনের ই-পাসপোর্টে অনুমোদিত ছবি ও প্রতীক নির্ধারিত পৃষ্ঠায় সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের বিষয়ে সরকারের চূড়ান্ত অনুমোদনের পর জলছাপ (ওয়াটারমার্ক) নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পৃষ্ঠায় থাকবে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর চিত্র। এছাড়া বিভিন্ন পৃষ্ঠায় পর্যায়ক্রমে স্থান পাবে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ ও লালবাগ কেল্লার ছবি। নতুন নকশায় আরও যুক্ত করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আমবাগান, পানাম নগর, ষাটগম্বুজ মসজিদ, পাট (সোনালি আঁশ), চা-বাগান এবং সুন্দরবনের ছবি। এ ছাড়া ই-পাসপোর্টের ৫৪ ও ৫৫ নম্বর পৃষ্ঠায় থাকবে হলি রোজারি চার্চ এবং ৫৬ ও ৫৭ নম্বর পৃষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম। ৬৪ পৃষ্ঠার পাসপোর্টের শেষদিকে থাকবে পাসপোর্ট-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। পেছনের কভারের ভেতরের অংশে রাখা হবে জাতীয় সংসদ ভবনের ছবি। নতুন নকশাতেও তথ্যপাতায় আগের মতো ইংরেজিতে লেখা থাকবে— "This Passport is Valid for All Countries of the World Except Israel"। অর্থাৎ, ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বাংলাদেশি পাসপোর্টের বৈধতার ঘোষণা বহাল থাকছে। সংশ্লিষ্টদের মতে, পাসপোর্ট শুধু আন্তর্জাতিক ভ্রমণের দলিল নয়; এটি একটি দেশের ইতিহাস, পরিচয় ও রাষ্ট্রীয় মূল্যবোধেরও প্রতীক। নতুন নকশায় ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-কে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেশের নাগরিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দলিলে সংযুক্ত করা হচ্ছে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬