ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৯ জুলাই ২০২৬ ইং,রবিবার, সময় : বেলা ০২:২ মিনিট।

নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। রবিবার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বিসিএস প্রশাসন একাডেমি ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি প্রণয়নের যৌক্তিকতা নেই, যদি তা জনগণের প্রকৃত কল্যাণে না আসে।” সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।” দেশে সঠিক নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় পরিণত করা প্রয়োজন। দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ এখনও কৃষি ও কৃষকের ওপর নির্ভরশীল। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ভিত্তি করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে।” দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রম পুনরায় সক্রিয় করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক ম্যান্ডেটের আলোকে সরকারের উচ্চপর্যায়ে নীতি প্রণয়ন করা হয়। আমলাতন্ত্রের দায়িত্ব হলো সেই নীতির ভিত্তিতে কর্মসূচি ও প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদারকির মাধ্যমে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করা। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “নিয়মের বাইরে কোনও কার্যক্রম চালানো যাবে না। নির্বাচিত সরকারের ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকারের ওপর জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই আপনাদের মূল দায়িত্ব।” জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬