ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ, বাজার থেকে প্রত্যাহারের আদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ :১৭ জুলাই ২০২৬ ইং,সময় বেলা ০৩:৪৪ মিনিট।

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ, বাজার থেকে প্রত্যাহারের আদেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এ নির্দেশনা জারি করে। নিষেধাজ্ঞার আওতায় আসা খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো হলো—
  • ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
  • ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
  • আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’
বিএফএসএ জানায়, ল্যাবরেটরি পরীক্ষায় এই তিনটি খাদ্যপণ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের নির্দিষ্ট পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এই সংস্থাটি আরও জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। বিএফএসএ জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও ল্যাব পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেটিভি নিউজ বাংলা ভোক্তাদের প্রতি আহ্বান জানাচ্ছে, নিষিদ্ধ ঘোষিত এসব খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকুন এবং নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন থাকুন।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ, বাজার থেকে প্রত্যাহারের আদেশ

আপডেট সময় ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬