ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙার ঘটনায় ভিন্ন চিত্রের দাবি, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ; গুজব ছড়ানোর অভিযোগে তদন্তে পুলিশ মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল হত্যা: ৭ দিনের মাথায় রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১ পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে সাজেকে আটকে প্রায় সাড়ে ৪৫০ পর্যটক, সবাই নিরাপদ কমলাপুরমুখী মেট্রোরেল: ৭৮.৫ শতাংশ কাজ শেষ, নির্ধারিত সময় নিয়ে প্রশ্ন কুকুর-বিড়াল পালনের বাড়তি প্রবণতা: ধর্মীয় দৃষ্টিভঙ্গি, শিশুদের স্বাস্থ্যঝুঁকি ও সচেতনতার প্রয়োজন শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ আধুনিক নগর নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চাইল বাংলাদেশ টানা বৃষ্টিতে খাগড়াছড়ির ৪০টিরও বেশি এলাকা প্লাবিত, পাহাড়ধসের ঝুঁকিতে প্রায় ৫০০ পরিবার

মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল হত্যা: ৭ দিনের মাথায় রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৯ জুলাই ২০২৬ ইং, বৃহস্পতিবার, সময় বিকাল ০৫:২০ মিনিট।

মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল ইসলাম হত্যা মামলার সাত দিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে আসাদুজ্জামান আসাদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী। তিনি জানান, গত ৩০ জুন বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার বাসিন্দা রহমত আলীর ছেলে সাকিবুল ইসলাম (১৬) অসুস্থ বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাংলাবাজার সড়কের পাশের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং বিভিন্ন তথ্যপ্রমাণ যাচাই-বাছাইয়ের মাধ্যমে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের যাদুরচর মাদ্রাসা গেট এলাকা থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, আসাদ মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং সাভারের একটি আবাসিক হোটেলের সহকারী ব্যবস্থাপক। ঘটনার দিন তিনি হেমায়েতপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে মিতরা এলাকায় সাকিবুলের অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন। পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ভাঙা সড়কে চলাচলের সময় অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে চালক সাকিবুলের সঙ্গে আসাদের প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রাস্তার পাশের একটি পাটখেতে ধস্তাধস্তির সময় আসাদ সাকিবুলকে মারধর করে তার মুখ কাদার মধ্যে চেপে ধরেন এবং ঘাড়ে চাপ প্রয়োগ করেন। এতে শ্বাসরোধে সাকিবুলের মৃত্যু হয় বলে দাবি করেছে পিবিআই। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আসাদের একটি স্যান্ডেল সেখানে পড়ে যায়। পিবিআই জানিয়েছে, সেটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এছাড়া নিহত সাকিবুলের ব্যাটারিচালিত অটোরিকশাটিও পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, “সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।”  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙার ঘটনায় ভিন্ন চিত্রের দাবি, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ; গুজব ছড়ানোর অভিযোগে তদন্তে পুলিশ

মানিকগঞ্জে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল হত্যা: ৭ দিনের মাথায় রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১

আপডেট সময় ৬ ঘন্টা আগে