ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জেটিভি নিউজ বাংলা

 তারিখ: ৮ জুলাই ২০২৬, বুধবার সময়: বিকাল ০৪:৪০ মিনিট। ফাইল ছবি, ঢাকা: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক পতনের জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর পক্ষে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে কয়েকজনকে চিহ্নিত করে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার কার্যক্রমও চলমান রয়েছে। প্রধানমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারের ধারাবাহিক পতনের কারণ অনুসন্ধানে বিভিন্ন সময় বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন ও তদন্তকারী সংস্থাগুলো কাজ করেছে। তাদের পর্যবেক্ষণে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানো, আইপিও ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি, কর্পোরেট সুশাসনের ঘাটতি, আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর স্বল্প অংশগ্রহণ, নীতিগত অসঙ্গতি এবং বিনিয়োগবান্ধব করনীতির অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, বাজার কারসাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনেও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কাজ করছে। এ লক্ষ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, ফ্লোর প্রাইস প্রত্যাহার, ভালো মৌলভিত্তির কোম্পানিকে তালিকাভুক্তকরণ, সরকারি ও বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে আনা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, হুইসেলব্লোয়ার সুরক্ষা, ডিজিটাল বিও হিসাব চালু, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার এবং পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজার আরও স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।   জেটিভি নিউজ বাংলা দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬