ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু, সোহানী শিফাকে আটক করে পরে ছেড়ে দিল পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৫ জুলাই ২০২৬ ইং,সময়: রাত ০৮:৪৩ মিনিট।

 সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু, সোহানী শিফাকে আটক করে পরে ছেড়ে দিল পুলিশ

রাজধানীর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানায় নিয়ে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। রবিবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সোহানী শিফা এই কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের সামনে প্রতীকীভাবে একটি ভাতের হোটেল চালু করেন তিনি। পরে পুলিশ তার ভাতের হোটেল সরিয়ে দেয় এবং সেখান থেকে তাকে জোর করে গাড়িতে তুলে শাহবাগ থানায় নিয়ে যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সচিবালয় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। নিরাপত্তার স্বার্থে সোহানী শিফাকে সেখান থেকে সরিয়ে থানায় নেওয়া হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহানী শিফা ঘোষণা দেন, ঢাকার মেট্রো স্টেশনগুলোর রাস্তা দখলের প্রতিবাদে রবিবার থেকে সচিবালয়ের দরজায় প্রতীকী ভাতের হোটেল চালু করবেন। তিনি জানান, তার হোটেলে গরিব ও অসহায় মানুষ ১০ টাকায় ভাত পাবেন। একই সঙ্গে দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু, সোহানী শিফাকে আটক করে পরে ছেড়ে দিল পুলিশ

আপডেট সময় ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬