ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টি হয়: তথ্যমন্ত্রী আগামী নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা, সতর্ক করল বন্যা পূর্বাভাস কেন্দ্র সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংরক্ষিত নারী এমপি আশিকা সুলতানা কারাগারে ঢাকায় বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার তিন বছরেও চালু হয়নি কর্ণফুলী টানেলের বিলাসবহুল অতিথিশালা, ২৯ বছরের জন্য ইজারা দিচ্ছে সরকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৪ জুলাই ২০২৬ ইং,সময়: রাত ১০:৪২ মিনিট।  ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের গভীর রাতে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে একই বিভাগের একদল সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযুক্তরাও র‍্যাগিংয়ের বিষয়টি স্বীকার করেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা সবাই ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। তারা হলেন— সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী সিক্ত, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাইম আহমেদ সজিব। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে ফোন করে প্রথমে মহুয়া মঞ্চের সামনে এবং পরে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে যেতে বলা হয়। সেখানে কিছু সময় অপেক্ষা করানোর পর তাদের মাঠসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর ‘ফরমাল পরিচয়’ ও ‘ম্যানার’ শেখানোর কথা বলে বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় গালাগাল, কান ধরে দাঁড় করিয়ে রাখা এবং বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী মো. এহসানুল হক বলেন, “এ সময় আমাদের বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং ফরমাল পরিচয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়।” প্রক্টরিয়াল টিমের কাছে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে অভিযুক্ত শিক্ষার্থীরা দোষ স্বীকার করে বলেন, “আমরা ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন শিক্ষার্থীকে ম্যানার শেখানোর নামে জাবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র‍্যাগিং করেছি।” এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্টদের নিরাপত্তা অফিসে এনে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি প্রক্টরিয়াল বডির সভায় উপস্থাপন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক

আপডেট সময় ২১ মিনিট আগে