ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টি হয়: তথ্যমন্ত্রী আগামী নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা, সতর্ক করল বন্যা পূর্বাভাস কেন্দ্র সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংরক্ষিত নারী এমপি আশিকা সুলতানা কারাগারে ঢাকায় বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার তিন বছরেও চালু হয়নি কর্ণফুলী টানেলের বিলাসবহুল অতিথিশালা, ২৯ বছরের জন্য ইজারা দিচ্ছে সরকার

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৪ জুলাই ২০২৬, শনিবার সময়: বিকেল ০৪:০৩ মিনিট

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে শুক্রবার (৩ জুলাই) জিডিটি করা হয়। বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, অনলাইনে জুলাই আন্দোলনকে অবমাননার অভিযোগে একটি জিডি হয়েছে। যেহেতু বিষয়টি সাইবার-সংশ্লিষ্ট, তাই তদন্তের জন্য সেটি ডিবির সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিষয়টি তদন্ত করছে। জিডিতে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা স্বাক্ষর করেন। জিডিতে উল্লেখ করা হয়, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারের অধিক আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জিডির অভিযোগ অনুযায়ী, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। এতে শহীদদের স্মৃতির প্রতি অবমাননা করা হয়েছে এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। অন্যদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন। এতে আন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করা হয়েছে বলেও জিডিতে দাবি করা হয়েছে। জিডিতে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ২০২৪ সালের জুন–জুলাইয়ের সেই আন্দোলনই পরবর্তীতে ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিতি লাভ করে।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিং, ১২ সিনিয়র শিক্ষার্থী আটক

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

আপডেট সময় ৭ ঘন্টা আগে