ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৮ সালেই আমিনবাজার ল্যান্ডফিলে শুরু হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশজুড়ে চালু ‘বাংলা কিউআর’: এক কিউআরেই সব ব্যাংক, বিকাশ, নগদ ও এমএফএস থেকে পেমেন্ট, ডিজিটাল অর্থনীতিতে নতুন যুগের সূচনা আবারও বদলালো পুলিশের ইউনিফর্ম, ফিরলো গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্ট চবি শাহজালাল হলে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২; প্রক্টরিয়াল বডি ও সাংবাদিকদের হেনস্তার অভিযোগ ফেনীর মহিপালে জুলাই আন্দোলনের চার হত্যা মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে শোন অ্যারেস্ট, শুনানিতে তদন্ত কর্মকর্তাদের ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগ সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত ধারা বাতিল, আসছে পৃথক ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল, মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার খোরশেদ আলমের হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের আশুলিয়া এসিল্যান্ড অফিসে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ, নামজারি থেকে মিসকেস—সবখানেই টাকার খেলা; অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য আশুলিয়া এসিল্যান্ড অফিসে সহকারী নামজারী রহিসুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, গোপন ক্যামেরায় মিলেছে নতুন তথ্যের দাবি

২০২৮ সালেই আমিনবাজার ল্যান্ডফিলে শুরু হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০১ জুলাই ২০২৬ ইং,সময়: রাত ১০:৩৭৯মিনিট।

সাভার, ঢাকা: রাজধানীর পাশের সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্প বাস্তবায়নের আর বেশি সময় বাকি নেই। ২০২৮ সালের নভেম্বর মাস থেকে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের প্রত্যাশা, এই প্রকল্প চালু হলে একদিকে যেমন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে, অন্যদিকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে পরিবেশবান্ধব বিদ্যুৎ। বুধবার (১ জুলাই) বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ও প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সব অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে শেষ ধাপের প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৮ সালের নভেম্বর মাস থেকেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে এই পরিবেশবান্ধব ও যুগান্তকারী প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এটি শুধু একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নয়; বরং দেশের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়ার একটি বড় উদ্যোগ। একই সঙ্গে জাতীয় গ্রিডে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জ্বালানি খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রকল্পটি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমিনবাজারে এই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন ল্যান্ডফিলে জমা হওয়া বিপুল পরিমাণ বর্জ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা সম্ভব হবে। এতে একদিকে যেমন বর্জ্যের পরিমাণ কমবে, অন্যদিকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। পরিদর্শনকালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমিনবাজার এলাকায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার নতুন যুগের সূচনা হবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

আপডেট সময় ৩ মিনিট আগে