ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফর শেষ, চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৬ জুন ২০২৬ ইং, শুক্রবার সময়: বিকাল ০৫:৩৩ মিনিট

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণের কথা রয়েছে। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, ২১ জুন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া সফরে যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান-এর উদ্দেশে রওনা হন। চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। সর্বশেষ শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে তিনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর ছিল প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। এই সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফর শেষ, চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা

আপডেট সময় ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬