ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৪ জুন ২০২৬ ইং,সময়: বুধবার,দুপুর ০২:৩৫ মিনিট।

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। এর আগে মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলাটিতে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হক। আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ফলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। এছাড়া মামলার তদন্ত চলমান থাকায় ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে পুলিশ রিমান্ড আবেদন করতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মো. মুক্তার হোসেন রাজধানীর মিরপুর এলাকার সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে আন্দোলনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন শরীর ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় মুক্তার হোসেন একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঢাকার সিএমএন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। রাজনৈতিক জীবনে মমতাজ বেগম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন লাভ করেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হলেও ২০২৪ সালের জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ

আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬