ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাভার এলজিইডিতে দুর্নীতির ‘সিন্ডিকেট’ অভিযোগ: ১৮ বছর একই কার্যালয়ে অ্যাকাউন্টেন্ট,নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৩ জুন ২০২৬ ইং,সময় সকাল ১০:৫৭ মিনিট।

সাভার এলজিইডিতে দুর্নীতির ‘সিন্ডিকেট’ অভিযোগ: ১৮ বছর একই কার্যালয়ে অ্যাকাউন্টেন্ট,নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

  সাভার উপজেলা এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং নিম্নমানের ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহারের বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এসব অনিয়মের সঙ্গে নকশাকার উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগ অনুযায়ী, সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস অ্যাকাউন্টেন্ট আসাদুজ্জামান দীর্ঘ ১৬ থেকে ১৮ বছর ধরে একই কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। এই দীর্ঘ সময় একই কর্মস্থলে অবস্থানকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রকৌশলী জেটিভি নিউজ বাংলাকে বলেন, “আসাদুজ্জামান দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে একই কার্যালয়ে কর্মরত রয়েছেন। এই সময়ে তিনি সাভারে শক্ত অবস্থান তৈরি করেছেন। উপর মহলে তার প্রভাব ও শক্তিশালী যোগাযোগ থাকার কারণেই তিনি এত দীর্ঘ সময় একই কর্মস্থলে রয়েছেন বলে অনেকের ধারণা। তিনি কার্যালয়ের অন্যান্য স্টাফদেরও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করলে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের হয়রানির মুখোমুখি হতে হয় বলে অভিযোগ রয়েছে।” স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়গুলো এবং সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকাজের মান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। সাভার উপজেলার সচেতন মহল মনে করছে, উন্নয়ন প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি। এদিকে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। একটি প্রকল্পে কর্মরত রোলার চালক (ড্রাইভার) জেটিভি নিউজ বাংলার ক্যামেরার সামনে কাজের নিম্নমানের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘ প্রায় ১৮ বছর একই কার্যালয়ে অবস্থান করে অফিস অ্যাকাউন্টেন্ট আসাদুজ্জামান একটি প্রভাবশালী বলয় তৈরি করেছেন, যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ওই বলয়ের অন্যতম সদস্য হিসেবে নকশাকার উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের নামও উঠে এসেছে। তাদের প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন রাস্তা নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাংবাদিক ও বিভিন্ন মহলের অভিযোগ-আপত্তিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগকারীরা দাবি করেছেন। সাভারবাসীর প্রত্যাশা, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করবে এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রভিত্তিক বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করবে জেটিভি নিউজ বাংলা।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

    #Highlight #LGED #সাভার #দুর্নীতি #জেটিভিনিউজবাংলা #Flower

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাভার এলজিইডিতে দুর্নীতির ‘সিন্ডিকেট’ অভিযোগ: ১৮ বছর একই কার্যালয়ে অ্যাকাউন্টেন্ট,নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

আপডেট সময় ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬