ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন ক্লোজ, মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ জুন ২০২৬ ইং,সময়: সন্ধ্যা ০৬:৫৭ মিনিট।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন ক্লোজ, মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ

সাভার মডেল থানাকে ঘিরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের অসাধু যোগাযোগের অভিযোগ থামছেই না। একের পর এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় এবার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকা এবং মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইয়াবা উদ্ধার এবং তা বিক্রিকে কেন্দ্র করে আলোচিত একটি ঘটনার তথ্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হলে পরিদর্শক হেলাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পর ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, সাভার পৌর এলাকার রাজাসনের পালোয়ানপাড়া মহল্লার আলোচিত মাদক কারবারি শামীম, বেদেপল্লির কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সাভার সদর ইউনিয়নের দেওগা এলাকার মাদক সিন্ডিকেটের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। স্থানীয়দের মধ্যে এসব অভিযোগ বহুদিন ধরেই আলোচনায় থাকলেও সম্প্রতি তা নতুন করে গুরুত্ব পায়। এর আগে একই ধরনের অভিযোগে সাভার মডেল থানার তৎকালীন ওসি এবং তিনজন উপপরিদর্শককে (এসআই) জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফলে সাভার মডেল থানার একাংশের বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আরও জোরালো হয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযান চালাচ্ছে, তখন বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তবে সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এ বিষয়ে জানতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম পরিদর্শক হেলাল উদ্দিনকে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে কোন সুনির্দিষ্ট কারণে তাকে ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। সাভারে মাদকবিরোধী অভিযানের মধ্যেই একের পর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হোক।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন ক্লোজ, মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ

আপডেট সময় ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬