ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে সক্রিয় বিএনপি, অগ্রাধিকার পাবেন ত্যাগী ও ক্লিন ইমেজের নেতারা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ জুন ২০২৬ ইং, বুধবার, সময়: দুপুর ১:৫৫ মিনিট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভেতরে ভেতরে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দফতর শাখার একটি সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এসব নেতা বর্তমানে দলের ‘গুডবুক’-এ রয়েছেন। সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থানীয় সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের প্রতি আনুগত্য প্রদর্শনকারী নেতারাও মনোনয়নের বিবেচনায় থাকবেন। দলীয় সূত্র আরও জানিয়েছে, শুধুমাত্র পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। একই সঙ্গে ব্যক্তিগত জনপ্রিয়তাকেও গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। কোনোভাবেই বিতর্কিত ব্যক্তিদের প্রার্থী করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন—এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলটি। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণভাবে যোগ্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী বাছাই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে নিবেদিতপ্রাণ, সাংগঠনিকভাবে দক্ষ এবং ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় অনেক এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সে কৌশল নিয়েও দলের শীর্ষ নেতারা কাজ করছেন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে সক্রিয় বিএনপি, অগ্রাধিকার পাবেন ত্যাগী ও ক্লিন ইমেজের নেতারা

আপডেট সময় ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬