ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সারা বছর মৃত ভোটার কর্তনের উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সারা বছর মৃত ভোটার কর্তনের উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি

 জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ জুন ২০২৬ ইং,সময়: বেলা ১১:৩০ মিনিট। দেশে সারা বছর মৃত ভোটার কর্তন কার্যক্রম চালু করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রমের প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার (১৬ জুন) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সারা বছর মৃত ভোটার কর্তন কার্যক্রম শুরু হলে প্রথম পর্যায়ে মাঠপর্যায়ে গিয়ে সংশ্লিষ্ট পরিবারের কাছ থেকে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর চৌকিদার-দফাদার, ধর্মীয় গুরু এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের কাছ থেকেও তথ্য নেওয়া হবে। ইসির কর্মকর্তারা মনে করছেন, এ পদ্ধতিতে নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব হলে সারা বছরই মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখা যাবে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন। ওই সময়ে সাংবিধানিক সংস্থাটি মোট ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে কর্তন করেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সারা বছর মৃত ভোটার কর্তনের উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি

আপডেট সময় ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬