ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত, আত্মসমর্পণ দুই জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় মমতাজ বেগমকে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা; রুপার দামও কমিয়েছে বাজুস চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিনিয়োগ, শিল্পায়ন ও নতুন অর্থনৈতিক অংশীদারত্বের প্রত্যাশা বিদেশি দূতাবাস ও ভিসা সেন্টারের অর্থ প্রেরণ সহজ করল বাংলাদেশ ব্যাংক সরকারি ক্রয়ে ৪৬ মার্কিন কোম্পানির পণ্য কেনায় নিষেধাজ্ঞা দিল চীন সিলেট ডিসির বদলির সঙ্গে মাজার ইস্যুর কোনো সম্পর্ক নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সংসদে,  মসজিদে রাজনীতি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি ও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তুমুল আলোচনা সাভার এলজিইডিতে দুর্নীতির ‘সিন্ডিকেট’ অভিযোগ: ১৮ বছর একই কার্যালয়ে অ্যাকাউন্টেন্ট,নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে সহপাঠী

ভারতকে ‘পুশইন’ ও সীমান্ত হত্যা বন্ধের আহ্বান সাইফুল হকের

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৫ জুন ২০২৬ ইং, সোমবার সময়: সকাল ০৯:৩০ মিনিট।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিতে চাইলে ভারতকে অবিলম্বে ‘পুশইন’ এবং সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, “ভারত এই পর্যন্ত সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি।” রবিবার (১৪ জুন) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, “বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণি শ্রমিক ও কৃষকদের জন্য বিশেষ কোনো স্থান রাখা হয়নি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কোনো উদ্যোগ নেই। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের প্রশংসা করবে, আবার দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপেরও বিরোধিতা করবে। নির্বাচনের পর প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ধারায় দেশকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট করা যাবে না।” যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তির সমালোচনা করে সাইফুল হক বলেন, “এই চুক্তি জাতীয় স্বার্থ ও নিরাপত্তাবিরোধী। এটি বাংলাদেশের ওপর এক ধরনের আদেশনামা। চুক্তিটি বহাল থাকলে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্যিক সহযোগিতা বা সম্পর্ক গড়ে তুলতে পারবে না।” তিনি সংসদের চলতি অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা করে এই ‘অন্যায্য চুক্তি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এগিয়ে আসতে ভারতের প্রতি আহ্বান জানান। সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, “জনপ্রত্যাশা পূরণে বিএনপি সরকারকে প্রয়োজনীয় ঝুঁকি নিতে হবে।” তিনি বলেন, “নির্বাচিত সরকারের আমলেও মানুষের জানমাল এবং জীবন-জীবিকা এখনও নিরাপদ হয়নি। নারী ও শিশুরা এখনও পাশবিক নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছে। এই অবস্থা চলতে পারে না।” সাইফুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আকবর খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার ও বাবর চৌধুরীসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দোয়েল চত্বর, হাইকোর্ট, তোপখানা রোড ও বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত, আত্মসমর্পণ দুই

ভারতকে ‘পুশইন’ ও সীমান্ত হত্যা বন্ধের আহ্বান সাইফুল হকের

আপডেট সময় ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬