ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৪ জুন ২০২৬ ইং সময়: সকাল ১১: ২১ মিনিট।

কক্সবাজার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডার আদলে গড়ে তোলার কথা তিনি ভাবেন না। দেশের বাস্তবতা, সম্ভাবনা ও জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আরও উন্নত একটি ‘বেটার বাংলাদেশ’ গড়ে তোলাই তার লক্ষ্য। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজার-এর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রায়ই শুনতাম—বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, কানাডা বানিয়ে ফেলবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না। বাংলাদেশকে আমি আরও ভালো, অর্থাৎ বেটার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।” দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কক্সবাজারে প্রবেশের সময় একটি বড় সাইনবোর্ডে দেখেছি—‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত’। এই পরিচয়কে আরও মর্যাদাপূর্ণ করতে হবে। কক্সবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে স্থানীয় সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “এমন একটি শহর গড়ে তোলা সম্ভব, যেখানে যানবাহন নিয়ম মেনে চলবে, সঠিকভাবে পার্কিং করবে এবং মানুষ নিরাপদে হাঁটাচলা করতে পারবে।” গত ১৭ বছরে কক্সবাজারের প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশে ফেরার পর গত সাড়ে চার মাসে বিভিন্ন জায়গায় গিয়েছি। অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, যেসব কাজের কথা এখন বলা হচ্ছে, সেগুলো অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু হয়নি।” তিনি বলেন, “আমাদের অনেক কাজ জমে আছে। দেশকে পরিবর্তন করতে হলে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হবে।” এ সময় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং সেখানে একটি মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল, বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখেন। পরে রাত সোয়া ১২টার দিকে তিনি বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬