ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১২ জুন ২০২৬ ইং,সময়: ১১:২৬ পুর্বাহ্ন।

ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘এক দুই তিন চার, বাজেট হলো চমৎকার’, ‘শিক্ষাবান্ধব বাজেট, সফল হোক সার্থক হোক’, ‘বাজেটের মূল অর্জন, জনগণের উন্নয়ন’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন। কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে আয়োজিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ ও মো. কামরুল ইসলাম কানন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। আনন্দ মিছিল প্রসঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “বাজেট কেবল সংখ্যার হিসাব বা আয়-ব্যয়ের খতিয়ান নয়; বাজেট হলো একটি দেশের আগামী এক বছরের সামগ্রিক অগ্রগতির রূপরেখা এবং জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। একটি আদর্শ ও জনকল্যাণমুখী বাজেটের মূল লক্ষ্য দুটি—অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। আজকের এই বাজেটে তা দৃশ্যমান। তাই এই বাজেটকে স্বাগত জানিয়ে আমাদের আনন্দ মিছিল।” কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, “জনগণের নির্বাচিত সরকার একটি জনবান্ধব বাজেট ঘোষণা করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা বাজেট এটি। এখানে শিক্ষা, সংস্কৃতি, শিল্প-বাণিজ্য, বিনিয়োগ-উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতাকে মূল বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে।” তিনি আরও বলেন, ছাত্রদলের পক্ষ থেকে এই বাজেটকে সাধুবাদ জানানো হচ্ছে এবং সরকারকে সর্বাবস্থায় সহযোগিতা করতে তারা প্রস্তুত।    

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে......

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬