জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১০ জুন ২০২৬ ইং, সময়: রাত ০৯:০৪ মিনিট।আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান, সন্ত্রাসবিরোধী মামলার আসামি ইকবাল মোল্লা
গাজীপুরের কাশিমপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো. ইকবাল মোল্লা (৪৫)কে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা গেছে। বুধবার (১০ জুন ২০২৬) দুপুরে কাশিমপুর থানা পুলিশ তাকে গাজীপুরের আদালতে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আদালতে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠার আগে তিনি এসব স্লোগান দেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করেন। তিনি কাশিমপুর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনও করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

গাজীপুর প্রতিনিধি 






















