ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৯ জুন ২০২৬ ইং,সময়: বেলা ১২:০৪ মিনিট

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

  রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতারা। তাদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পরিবর্তে সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারীরা জানান, বিগত ১৬ বছর ধরে তারা মামলা, হামলা, জেল-জুলুম ও বিভিন্ন ধরনের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দীর্ঘদিনের ত্যাগ ও অবদান থাকা সত্ত্বেও সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। পদবঞ্চিত নেতাদের অভিযোগ, সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন না করে ‘মাইম্যান’ বা বিশেষভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা আরও বলেন, অবিলম্বে পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন না করা হলে যুবদল সাংগঠনিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে। তারা সংগঠনের বৃহত্তর স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পদবঞ্চিত নেতা বলেন, “যুবদলই আগামী দিনের বিএনপির নেতৃত্ব তৈরির প্রধান প্ল্যাটফর্ম। তাই দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।” এদিকে একই সময়ে নয়াপল্টনে সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সভায় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই ও সাংগঠনিক বিবেচনায় ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, যাদের বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তাদের ভবিষ্যতে মূল্যায়নের জন্য চেষ্টা করা হবে। তাই কারও হতাশ হওয়ার কোনো কারণ নেই। উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।    

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

আপডেট সময় ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬