ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: বিচারিক আদালতে ছাড় পাওয়ার সুযোগ নেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী

জেটিভি নিউজ বাংলা

  তারিখ: ৩ জুন ২০২৬ ইং,সময়: বুধবার,বেলা ১:২৩ মিনিট

ঢাকার আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের অবহেলায় ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বিচারিক আদালতে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পোস্টমর্টেম ছাড়াই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিচারিক আদালতের বিচারকরা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত দেবেন না। তবে ঘটনার বাস্তবতা হলো, অবহেলার কারণেই ছয়টি শিশুর মৃত্যু হয়েছে এবং তার মতে অভিযুক্তদের দায়মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদ্যমান মেডিক্যাল আইন অনুযায়ী তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় আইনের কিছু সুযোগ হাসপাতাল কর্তৃপক্ষ নেওয়ার চেষ্টা করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এ বিষয়ে দেশের মানুষ অবগত। বিচারকরা আবেগ দিয়ে নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেবেন। কিন্তু এটাও অস্বীকার করার সুযোগ নেই যে অবহেলার কারণেই ছয়টি শিশুর প্রাণহানি ঘটেছে। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, রাজউকের প্রতিবেদনে হাসপাতালের অননুমোদিত কাঠামোর বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে। তার বিশ্বাস, এসব তথ্য-প্রমাণের পরিপ্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতাল কোনো বিশেষ সুবিধা নিতে পারবে না কিংবা দায় থেকে অব্যাহতি পাবে না। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার সন্ধ্যার মধ্যেই জমা দেওয়া হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকারের পক্ষ থেকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: বিচারিক আদালতে ছাড় পাওয়ার সুযোগ নেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬