ঈদুল আজহার মূল শিক্ষা তাওহীদ, কোরবানির মাধ্যমে জাগ্রত হয় তাকওয়া: বায়তুল মোকাররমের খতিব
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৮ মে ২০২৬ ইং, বৃহস্পতিবার,সময় : ০৯:৫৬ মিনিট। তীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক বলেছেন, দুই ঈদের সবচেয়ে বড় শিক্ষা হলো— মহান আল্লাহ মহানবী (সা.)-এর উম্মতকে স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতা দান করেছেন। তিনি বলেন, এই দুই ঈদ জাহেলিয়াতের সব উৎসবের চেয়ে উত্তম এবং পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। কোরবানির মাধ্যমে মানুষের মাঝে তাকওয়া জাগ্রত হয়। বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের আগে কোরবানি ও ঈদের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। নামাজে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা সেখানে নামাজ আদায় করেন। মাওলানা আব্দুল মালেক বলেন, কোরবানি মানে ত্যাগ এবং মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটি বিনয়ীদের জন্য সুসংবাদ। যারা বিনয়ী, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর প্রকম্পিত হয়। তিনি আরও বলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে মানুষের কোনও কিছু থাকতে পারে না। প্রকৃত বিনয়ী তারাই, যারা নিয়মিত নামাজ আদায় করেন এবং হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কোরবানিও হতে হবে একমাত্র আল্লাহর নামে। পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বায়তুল মোকাররমের খতিব বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না; নির্ধারিত স্থানে ফেলতে হবে। তিনি সবাইকে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ডেস্ক রিপোর্ট 




















