‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজকীয় বিদায়, লাল গালিচায় সংবর্ধনা দিয়ে ঢাকায় হস্তান্তর
জেটিভি নিউজ বাংলা
নারায়ণগঞ্জ | ২৬ মে ২০২৬ ইং| ১০: ১১ এএম। বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে। লাল গালিচা, রঙিন কালার স্মোক ও আবেগঘন পরিবেশে সোমবার মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। তবে মহিষটিকে ঘিরে পূর্বে দেওয়া তথ্য নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) বিকেলে ফার্ম থেকে মহিষটিকে আনুষ্ঠানিকভাবে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। পরে ক্রেতা ও তার লোকজন মহিষটিকে ঢাকায় নিয়ে যান। খামার সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকেই মহিষটিকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিশেষভাবে সাজানো হয়। পরে রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচায় হাঁটিয়ে এবং হরেক রঙের কালার স্মোক উড়িয়ে তাকে বিদায় জানানো হয়। বিদায়ের সময় খামারের কর্মচারী ও রাখালরা স্লোগান দিতে থাকেন— “ডোনাল্ড সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম।” পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও আবেগঘন। মহিষটিকে বিদায় জানাতে গিয়ে ফার্মের মালিকপক্ষ ও কর্মচারীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা জেটিভি নিউজ বাংলাকে বলেন, “আজ ডোনাল্ড ট্রাম্প ক্রেতার কাছে চলে যাচ্ছে। এতদিন লালন-পালন করার ফলে স্বাভাবিকভাবেই একটু খারাপ লাগছে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে— এটাই সবচেয়ে বড় পাওয়া। পাশাপাশি মিডিয়ার কল্যাণে এই ফার্ম ভাইরাল হয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। ডোনাল্ড ট্রাম্পকে আমাদের রাবেয়া অ্যাগ্রো ফার্ম কখনো ভুলতে পারবে না।” রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ও মহিষটির ক্রেতা সামির জেটিভি নিউজ বাংলাকে বলেন, “আমার কেনা কোরবানির পশু এভাবে ভাইরাল হয়ে যাবে, এটা কল্পনাও করিনি। বিশ্বজুড়ে এর খবর ছড়িয়ে পড়েছে। এ কারণে এলাকাবাসী সবাই অপেক্ষা করছে ট্রাম্পের জন্য।” খামার কর্তৃপক্ষ জানায়, গত বছরের কোরবানির ঈদের প্রায় এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে গোলাপি রঙের এলভিনো জাতের এই মহিষটি কেনা হয়। এরপর বিশেষ যত্নে খামারে লালন-পালন করা হয়। প্রায় চার বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৬৯০ কেজি। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামিরের কাছে এটি বিক্রি করা হয়েছে। সে হিসেবে দাম হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। খামার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় মালিকের ছোট ভাই শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এলভিনো জাতের এই মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়। উত্ত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না এবং স্বভাবগতভাবে শান্ত। মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে ব্যাপক প্রচারের পর নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে এটি আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়। তবে এর আগে, ১৬ মে মহিষটিকে দেখতে প্রতিনিধি দল আসার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় জিয়া উদ্দিন মৃধা দাবি করেন, মহিষটি ইতোমধ্যে ক্রেতার কাছে ডেলিভারি দেওয়া হয়েছে। জিয়া উদ্দিন মৃধা জেটিভি নিউজ বাংলাকে বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে ১৪ মে রাতে ডেলিভারি দেওয়া হয়েছে। তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষ খামারে ভিড় করছিল, এতে ওজন কিছুটা কমে যায়। এ কারণে দ্রুত ডেলিভারি দিতে হয়েছে। ফরিদুজ্জামান স্মরণ নামে ঢাকার জিনজিরার এক ব্যবসায়ী প্রায় দেড় মাস আগে তাকে কিনে নিয়েছেন।” তিনি আরও জেটিভি নিউজ বাংলাকে বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে আরও কিছুদিন পরে ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তড়িঘড়ি করে ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারির সময় ওজন ছিল ৬৯০ কেজি। সে হিসাবে ৫৫০ টাকা কেজি দরে দাম হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।” প্রতিনিধি দল খামারে আসার প্রসঙ্গে জিয়া উদ্দিন জেটিভি নিউজ বাংলাকে বলেন, “মহিষটির নামকরণের শুরুতে প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন, প্রতিনিধি দল পরিদর্শনে আসবে। তবে এখন তো সেই সুযোগ নেই। কারণ ট্রাম্পকে ইতোমধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে।” পরে এ বিষয়ে জানতে জিয়া উদ্দিন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযোগ রয়েছে, তিনি নানা অজুহাতে ফোন রেখে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়াজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

নারায়ণগঞ্জ প্রতিনিধি 



















