ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ঝিনাইদহে এনসিপি নেতার সঙ্গে যা ঘটেছে, তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৫ মে ২০২৬ ইং | সময়: ০৭:৪৫ মিনিট | সোমবার ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি কেউ কামনা করে না এবং শোভনীয়ও নয়।’ সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত বিচারিক কার্যক্রম নিয়েও কথা বলেন। তিনি জানান, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট যেসব বিচারিক আদালত রয়েছে, সেগুলো ছুটির বাইরে রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, ওই আদালতগুলো খোলা থাকবে। রামিসা হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলাটির চার্জশিট হয়েছে। আগামী ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। মামলাটি বিচার প্রক্রিয়ায় এগিয়ে গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়।’ প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাঁচজন আহত হন। পরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় শুক্রবার রাতে এনসিপি নেতা তারেক রেজা ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়। একই ঘটনায় শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এনামুল কবির পাল্টা মামলা করেন। ওই মামলায় এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৫ মে) সকালে তিনি জামিন পেয়ে কারামুক্ত হন।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ঝিনাইদহে এনসিপি নেতার সঙ্গে যা ঘটেছে, তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬