ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২২ মে ২০২৬ ইং,সময় বেলা ১২:৫১ মিনিট।

২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবের

  চলতি বছরের হজ শুরু হওয়ার আগেই আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ⁠ এ খবর প্রকাশ করেছে। সৌদি প্রেস এজেন্সি এর বরাতে জানা গেছে, চলতি বছরের ২৫ মে হজ শুরু হওয়ার আগেই পরবর্তী মৌসুমকে সামনে রেখে বিভিন্ন সরকারি সংস্থা, হজ ব্যবস্থাপনা দফতর এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিকিৎসা সেবা সাধারণ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সৌদি আরবের তৃতীয় হজ স্বাস্থ্য ও নিরাপত্তা ফোরামের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজ ব্যবস্থাপনা দফতর ও সেবাদানকারী কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের মাধ্যমেই হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয়। চলমান হজ শেষ হওয়ার আগেই পরবর্তী বছরের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হয় বলেও জানান তিনি। মন্ত্রী আরও জানান, নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পবিত্র স্থানগুলোর সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে সৌদি মন্ত্রণালয় গত বছর থেকেই ৭৮টি দেশের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক একটি বিস্তারিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনায় মক্কা ও মদিনা-য় আবাসন, পরিবহন, কেটারিং এবং বিমান সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি কর্তৃপক্ষের আশা, এবারের হজে ১৫ লাখের বেশি মুসল্লি অংশ নেবেন। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত হজ ইসলাম ধর্মে সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ ইবাদত। সফল ও নিরাপদ হজ ব্যবস্থাপনাকে সৌদি নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার হিসেবেই দেখা হচ্ছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় বেশ কিছু নতুন উদ্যোগও গ্রহণ করেছে সৌদি আরব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মক্কা রুট ইনিশিয়েটিভ, যার মাধ্যমে হজযাত্রীরা নিজ নিজ দেশ থেকেই ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবের

আপডেট সময় ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬